গোলাম মোস্তফা রাঙ্গা।।
০৫ অক্টোবর সকাল সাডে ১০টায় কুড়িগ্রাম জেলার সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনঞ্জয় গ্রামে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ/১৫ ৩য় ধাপ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদরের বেলগাছা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ মোঃ মাহাবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাগেশ্বরী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, রাজারহাট মহিলা ডিগ্রী কলেজ প্রভাষক মোঃ তৌহিদ আহমেদ শামীম ও মোঃ হানিফুল ইসলাম হানিফ। স্বাগত বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুবাস চন্দ্র বর্মন। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিকা জাহানুর বেগম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রশিক্ষক মোঃ জনাব আলী সরকার।
