ব্র্যান্ডের তালিকায় আবারও শীর্ষে অ্যাপল

S M Ashraful Azom
বিশ্বব্যাপী বিভিন্ন ব্র্যান্ডের তালিকায় আবারও শীর্ষস্থান দখল করে নিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আরেক টেক জায়ান্ট গুগল।
 
মাইক্রোসফট (চতুর্থ), আইবিএম (পঞ্চম), স্যামসাং (সপ্তম) এবং অ্যামাজনকে (দশম) নিয়ে এই তালিকার শীর্ষ দশ প্রতিষ্ঠানের মধ্যে ছয়টিই তথ্যপ্রযুক্তি খাতের। শুধু তাই নয়, অটোমোটিভ কোম্পানিগুলোকে সাথে নিয়ে ১০০টি ব্র্যান্ডের তালিকায় প্রযুক্তি ব্র্যান্ডের সংখ্যা ২৮।
 
আর ব্র্যান্ড ভ্যালু হিসেবে এসব কোম্পানির সর্বমোট ভ্যালু ১০০টি ব্র্যান্ডের ৩৩.৬ শতাংশ। ইন্টারব্র্যান্ড গত ১৬ বছর ধরে এই তালিকা প্রণয়ন করে আসছে। গত কয়েক বছর হলো তাদের এই তালিকায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি ক্রমেই বাড়ছে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তালিকায় অ্যাপল টানা তৃতীয়বারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে।
 
শীর্ষ দশের মধ্যে মাইক্রোসফট এবারই প্রথম প্রবেশ করলো এই তালিকায়। আবার ব্র্যান্ড ভ্যালু ৫৪ শতাংশ বাড়ায় ফেসবুক তালিকায় ত্রয়োবিংশ অবস্থান দখল করে নিয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছে গেম কোম্পানি লেগো, অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যাল ও লেনোভো। চীনের আরেক জায়ান্ট হুয়াওয়ে রয়েছে ৮৮তম স্থানে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top