বাংলাদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতির
ক্ষেত্রে একটি অতি পরিচিত নাম বিশ্বসাহিত্য কেন্দ্র। কেন্দ্রের সদস্যরা বই
পড়ার পাশাপাশি অংশ নেয় বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে। এরই অংশ হিসেবে
শুক্রবার বিরুলিয়ার চরে আয়োজন করা হয় ব্যতিক্রমধমী এক অনুষ্ঠানের।
'শরতের আড্ডা' নামে এই অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রের বিভিন্ন কর্মসূচি শতাধিক সদস্য। নৌকা ভ্রমণ, ঘুড়ি উড়ানো, মাছ ধরা, কাশবনে ঘুরে বেড়ানো, ফানুস উড়ানো প্রভৃতিতে সারা দিন মেতে ছিলেন তারা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ঐ চরেই অস্থায়ীভাবে বানানো হয় সুদৃশ্য একটি মঞ্চ। নিজস্ব শিল্পিদের পরিবেশনায় মুখোরিত হয়ে ওঠে নির্জন চরটি।
পারস্পরিক ভাববিনিময় এবং আনন্দমুখর সহমর্মিতার এক মনোরম পরিবেশ নির্মাণই এই আড্ডার উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।