মহাকাশ
গবেষণা সংস্থা নাসা বলেছেন, ২০১৩ সাল থেকে মানুষ মঙ্গলগ্রহে বসবাস ও কাজ
করতে পারবে। বৃহস্পতিবার এমন পরিকল্পনার কথাই জানিয়েছে সংস্থাটি।
লাল
গ্রহটিতে মানুষের স্থায়ী বসতি স্থাপন বিষয়ে ‘জার্নি টু মার্স’ নামের একটি
প্রতিবেদনে প্রকাশ করেছে নাসা। সেখানে সংস্থাটি জানিয়েছে, এটি হবে
ঐতিহাসিকভাবে এক অগ্রণী প্রচেষ্টা।
প্রতিবেদনে
বলা হয়, ‘অ্যাপোলো কর্মসূচির (চাঁদে অবতরণ করা নভোযান) মতো আমরা মানব
প্রজাতির জন্য এই যাত্রায় নিযুক্ত হচ্ছি। আমরা সেখানে থাকতে যাচ্ছি। আর
কয়েক দশকের মধ্যে আমরা পৃথিবীর বাইরে মানুষের উপস্থিতি ঘটানোর পথে পদক্ষেপ
নিতে যাচ্ছি।
সেখানে
বলা হয়,আমরা চাই মানুষ সেখানে কাজ করতে সমর্থ হবে, পরিচালনা জানবে এবং
পৃথিবীর বাইরে দীর্ঘ সময়ের জন্য স্থিতিশীলভাবে বাস করতে পারবে। মঙ্গলে যেতে
কয়েক মাস সময় লাগবে এবং তাড়াতাড়ি ফিরে আসা কোনো বিকল্প হবে না।
নাসা
বলেছে, আজকে ও পরবর্তী দশকে যে প্রচেষ্টা নেয়া হবে, তা গভীর মহাশূন্যে
পৃথিবীর নির্ভরশীলতামুক্ত স্থিতিশীল উপস্থিতির ভিত্তি গড়ে দেবে। মহাশূন্যে
বাস ও কাজ করতে ঝুঁকি নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও সতর্ক করেছে নাসা।
মঙ্গলের
বসবাসের প্রক্রিয়াকে তিন ধাপে ভাগ করেছে নাসা। এগুলো হলো-পৃথিবী
নির্ভরশীলতা, প্রতিপাদন স্থল এবং পৃথিবী নির্ভরশীলতা মুক্তি। খবর: দ্য
টেলিগ্রাফ।

