ঢাকা
স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা
বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যারোমিটার হলো পুঁজিবাজারের সূচক|
পুঁজিবাজারের
মাধ্যমে দেশকে দ্রুত শিল্পায়নের দিকে নিয়ে যাওয়া যায় উল্লেখ করে তিনি
বলেন, জনস্বার্থে শিল্প প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির
মাধ্যমে মূলধারার অর্থনীতিতে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। প্রতিষ্ঠানগুলো তাদের
শ্রম-মেধা-সম্পদ ব্যবহারের মাধ্যমে দীর্ঘদিন ধরে যে অবস্থানে পৌঁছেছে,
পুঁজিবাজারে সম্পৃক্ত হলে মালিকানা বা নিয়ন্ত্রণ হারানোর বিষয় হিসেবে না
দেখে এটিকে জনসাধারণের অংশীদারিত্বের দৃষ্টিভংগিতে জাতীয় দায়িত্ব পালন
হিসেবে দেখা উচিত।

