বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

G M Fatiul Hafiz Babu
এস মাহমুদুল হাসান , বিশেষ প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে “কন্যা শিশুর নিরাপদ পরিবেশ সমৃদ্ধি করবে আগামির বাংলাদেশ ” প্রতিপাদ্য বিয়ষ নিয়ে ১১ অক্টোবর জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে বেলা ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন বকশীগঞ্জ ইউএনও নার্গিস পারভীন। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, কৃষি কর্মকর্তা আবদুল হামিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল বাছেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু , সাধুরপাড়া নারী উন্নয়ন সমিতির উপদেষ্টা জিএম সাফিনুর ইসলাম মেজর, সাপ্তাহিক বকশীগঞ্জ এর সম্পাদক গোলাম রাব্বানী নাদিম, এসএসডি এর নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, প্রমুখ উপসি'ত ছিলেন।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্রী ও  বেসরকারি স্বেচ্ছাসেবী সংস'ার প্রতিনিধিরা র‌্যালিতে অংশ নেন।
র‌্যালি শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top