যেভাবে কাটাবেন ছুটির দিন

S M Ashraful Azom
প্রতিদিনের গৎবাধা জীবনে মধ্যে একটু স্বস্তি এনে দেয় ছুটির দিন। তাই এ দিনটি ব্যস্ত মানুষের জীবনে আলাদা তাৎপর্য বহন করে। পুরো সপ্তাহের কাজের অস্বাভাবিক চাপের পর সাপ্তাহিক ছুটির দিনটি এলে অনেকেই যেন হাফ ছেড়ে বাঁচেন। আর তাই দিনটিকে অনেকেই ঘুমিয়েই পার করে দেন। ছুটির দিন একটি বিশ্রাম তো নিতেই হয়। কিন্তু বিশ্রাম করতে গিয়ে পুরো সপ্তাহের জমে থাকা ঘরের কাজ গুলো করা তো দূরে থাক একটু আনন্দফূর্তিও করা হয় না। পুরো সপ্তাহের কাজের চাপের ক্লান্তি ভুলে যাওয়ার জন্য আর নতুন করে কাজের স্পৃহা পাওয়ার জন্য ছুটির দিনটিকে আনন্দে কাটানো জরুরি। সেই সঙ্গে সেরে নেয়া উচিত জরুরি কিছু কাজ। আসুক জেনে নেয়া যাক, সাপ্তাহিক ছুটির দিনটি কীভাবে কাটানো যেতে পারে-
 
 
১. ছুটির দিনে একটু আনন্দ বা ঘোরাঘুরি অবশ্যই করবেন। তবে খুব বেশি পরিকল্পনা রাখবেন না। এতে আপনি শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন। পরের দিন বিধ্বস্ত লাগবে। যেখানেই যান আর যাই করুন না কেন, রাতের বেলা ঠিক সময়ে বিছানায় যান। অযথা রাত জাগার দরকার নেই।
২. ছুটির সকালটা চেষ্টা করুন বাড়িতে থাকতে। আরাম করুন, ঘুমান, খান, টি ভি দেখুন। নিজের যত্ন করুন, রূপচর্চা করুন। 
৩. ছুটির দিনে দুপুরে অবশ্যই ভালো খাওয়া দাওয়া করুন। পরিবারের সঙ্গে কোথাও বাইরেও যেতে পারেন। সময় ভালো কাটলে দেখবেন নিজেকে ফ্রেশ লাগছে।
 
 
৪. গান শুনুন অবশ্যই, মনটা চাঙা হয়ে উঠবে।
৫. নিজের শখের কাজগুলো করুন। আগামী সপ্তাহের কিছু কাজ এগিয়েও রাখতে পারেন। এতে মানসিকভাবে শান্তি লাগবে।
 
 
৬. বিকালে চেষ্টা করুন একটু বাইরে যেতে। বন্ধুদের সঙ্গে হোক বা পরিবারের সঙ্গে। বাইরে গেলে ভালো লাগবে। দেখে ফেলতে পারেন সিনেমাও।
৭. ছুটির দিনে রাত হলেই পরের দিনের কথা ভেবে মন খারাপ হয়? তাহলে বসে আগামী ছুটির দিনের প্ল্যান সেরে ফেলুন। দেখবেন বেশ চাঙা লাগছে!
 
কাজের ব্যস্ততায় আমরা ধীরে ধীরে অসামাজিক হয়ে যাচ্ছি। সামাজিকতা রক্ষা করার মত সময়ই নেই আমাদের। তাই ছুটির দিনটিতে সামাজিকতা রক্ষা করার চেষ্টা করুন। সাপ্তাহিক ছুটির দিনটিতে আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের খোঁজ খবর নিন। সম্ভব হলে আত্মীয়দের বাড়ি থেকে বেড়িয়েও আসতে পারেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top