জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, যারা উস্কানি দিয়ে দেশকে নষ্ঠ করতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। একইসঙ্গে সাংস্কৃতি চর্চার মাধ্যমে সাংস্কৃতিক জগৎটাকে অারো এগিয়ে নিয়ে সমস্ত আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁ হোটেলে 'অগ্রগামী সামাজিক শিল্পী গোষ্ঠী' এর ২৫ বছর পূর্তি উপলক্ষে 'লায়ন হাজী সাহাব উদ্দীন' স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অগ্রগামী সামাজিক শিল্পী গোষ্ঠীর এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে লায়ন হাজী সাহাব উদ্দীন সাহেব যিনি বিভিন্ন সামাজিক কল্যান ও দাতব্য কাজের পাশাপাশি নিজেকে সাংস্কৃতিক কাজের সঙ্গে সম্পৃক্ত রেখেছিলেন তার স্মরণে এ অায়োজন সমাজের অন্যদেরকে ভালো কাজ করতে উৎসাহিত করবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব ভূইয়া শফিকুল ইসলাম। তিনি বলেন, আমাদের সমাজের ঘরে ঘরে এক একজন হাজী সাহাব উদ্দীন প্রয়োজন। এক একজন হাজী সাহাব উদ্দীনই পারেন সমাজকে সঠিকপথে এগিয়ে নিতে। এ সময় তিনি মাদকমুক্ত সমাজ গড়তে সাংস্কৃতি চর্চার প্রতি গুরুত্বারোপ করেন।
সংগঠনের উপদেষ্টা মো: মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী, আনসার ভিডিপির উপ-মহাপরিচালক একেএম মিজানুর রহমান, সেক্টর কমান্ডার্স ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক অতিরিক্ত আইজিপি মো.নূরুল আলম, ভাষা সৈনিক ড. জসিম উদ্দীন আহমেদ, অন্তর শো বিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা মো: শহিদুল হারুন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ২৫ বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার দেয়া হয়। এর আওতায় পুরস্কার পান মোহাম্মদ নাসির উদ্দীন, শহীদ ফারুক ইকবাল বালিকা বিদ্যালয়, জয়নাল রেজা, মেজর জে কবির সাকিব, মাহফুজুল কাদের, শামিম হোসাইন, কাজী আফরোজা রহমানসহ অন্যরা।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।