বকশীগঞ্জের মেরুরচরে বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় ও শপথ অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
শহিদুল্লাহ মিয়া, স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের বকশীগঞ্জে বাল্য ও শিশু বিবাহ প্রতিরোধে শপথ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মেরুর চর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ওইদিন বাল্য ও শিশু বিবাহ প্রতিরোধে স'ানীয় জনগোষ্ঠির সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মেরুর চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মাওলার সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন ইউএনও নার্গিস পারভীন, এসআই মোশারফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর সবুজ, সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী, ইউপি সদস্য শেফালী বেগম, নিকাহ রেজিস্ট্রার আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা সহকারী আশরাফ আলী, শিক্ষক মাইনুল ইসলাম ,ইসলাম মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় বাল্য বিবাহ প্রতিরোধে শপথ বাক্য অনুষ্ঠিত হয়।
স'ানীয় অভিভাবক, ইউপি সদস্য, কাজী সহ প্রায় ২ শতাধিক নারী-পুরুষ ওই শপথে অংশ নেন এবং তাদের সন্তানদের শিশু বিবাহ না দেওয়ার অঙ্গীকার করেন।
উল্লেখ্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গত দেড় মাসে ৭ টি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নেই এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top