বকশীগঞ্জে কাবিখা প্রকল্পে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
0
বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ২০১৫-১৬ অর্থ বছরের কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা ) প্রকল্পে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স'ানীয় এলাকাবাসী ও আওয়ামী লীগের লোকজন।
রোববার সকাল ১০ টায় বাট্টাজোড় নালার মোড় ব্রীজ এলাকায় ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বাট্টাজোড় ইউনিয়নের তালুকদার বাড়ীর ব্রীজ হতে হেলাল মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার কাজের জন্য ৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। গত ১২ নভেম্বর ওই প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
গত দু’দিন ধরে স'ানীয় ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস ছামাদ শ্রমিক দিয়ে ওই রাস্তার কাজ করছিলেন। রোববার দায়সারা ও নামমাত্র কাজ করা দেখে স'ানীয় এলাকাবাসী ও আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ইউপি সদস্যের বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভ মিছিল শেষে নালার মোড়ে বক্তব্য রাখেন বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক লাবলু মন্ডল, যুগ্ন সম্পাদক আবু হাসেম, আবদুল মমিন, প্রচার সম্পাদক, রবিজল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লাকপতি, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিমুল হক, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মন্ডল, ৪ নং ওয়ার্ড সভাপতি আহসান হাবিব, ৫ নং ওয়ার্ডের যুগ্ন সম্পাদক লিচু মিয়া,  উজ্জল মিয়া, আবু সাইদ মাস্টার প্রমুখ।
তারা অবিলম্বে বরাদ্দকৃত অর্থের কাজ শতভাগ বাস্তবায়নের দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top