টি-২০ সিরিজে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড

S M Ashraful Azom
আগামী বছর ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভারতে অনুষ্ঠিতব্য  টোয়েন্টি২০ বিশ্বকাপকে সামনে  রেখে নিজেদের দল  গোছানোর চিন্তা মাথায় রেখেই বৃহস্পতিবার থেকে দুবাইতে তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান ও ইংল্যান্ড।
২০০৭ সালে প্রথমবারের মত অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে রানার্স-আপ হবার দুই বছর পরে ইংল্যান্ডের মাটিতে শিরোপা জিতেছিল পাকিস্তান। বর্তমান বিশ্ব ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় এই ফর্মেটে র্যাইঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান দ্বিতীয়। এই স্থান ধরে রাখতে হলে ইংল্যান্ডের বিপক্ষে কমপক্ষে তাদের ২-১ ব্যবধানে সিরিজ জিততে হবে। আর এটা করা সম্ভব বলে বিশ্বাস করেন দলীয় অধিনায়ক শহীদ আফ্রিদী। তিনি বলেন, ‘টি২০ বিশ্বকাপের আগে আমাদের এই দলটিকে সাজানোর প্রয়োজন রয়েছে। যেহেতু আমরা র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর স্থানে রয়েছি সে কারণেই এই সিরিজটি আমাদের জন্য বিভিন্ন দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজ জয়ে আমরা নিজেদের সেরাটা দেবারই  চেষ্টা করবো। ভারতের বিপক্ষে আগামী মাসের পূর্ব নির্ধারিত সিরিজটি যদি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান আরো তিনটি টি২০ ম্যাচ খেলার সুযোগ পাবে। এ ছাড়া ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য এবারের এশিয়া কাপও বিশ্বকাপকে সামনে রেখে টি২০ ফর্মেটেই আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নিজের বোলিং অ্যাকশন শুধরে নতুনভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা পাকিস্তানী তারকা স্পিনার সাইদ আজমল এখনো নতুন অ্যাকশনের সঙ্গে ভালভাবে মানিয়ে নিতে পারেননি। সে কারণেই বর্তমান দল থেকে তিনি বাইরে রয়েছেন। আর তার অনুপস্থিতি বেশ ভালই  টের পাচ্ছে পুরো দল। টি২০ ফর্মেটে ৮৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এখন পর্যন্ত আজমলই। পেসার উমর আকমল ৮৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। কিন্তু তিনিও ইনজুরির কারনে দলের বাইরে রয়েছেন। উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ অবৈধ এ্যাকশনের কারনে বোলিং থেকে বহিষ্কৃত আছেন। তবে ৮৩ উইকেট সংগ্রহ করা আফ্রিদী অবশ্য তার তরুন দলের ওপরেই আস্থা রাখছেন।
অন্যদিকে ২০১০ সালে টি২০ বিশ্বকাপে শিরোপা লাভ করা ইংল্যান্ড বর্তমানে র্যা ঙ্কিংয়ের অষ্টম স্থানে রয়েছে। কোচ ট্রেভর বেলিস অবশ্য বিশ্বাস করেন পাকিস্তানের বিপক্ষে ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়কে টি২০ দলকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। বেলিসও জানিয়েছেন এই সিরিজটি টি২০ বিশ্বকাপের প্রস্তুতিতে দলকে সহযোগিতা করবে।সিরিজের বাকি দুটি ম্যাচ শুক্রবার দুবাইতে ও সোমবার শারজাহতে অনুষ্ঠিত হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top