
ব্রিটেনের অধিবাসীদের জোর করে বিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।জোর করে বিয়ে দেয়া ফৌজদারি অপরাধ হলেও পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে যেসব অভিবাসী ব্রিটেনের নাগরিকত্ব নিয়ে বসবাস করছে তাদের মধ্যে এই প্রবণতা বেশি।
ব্রিটিশ হাইকমিশনের কমনওয়েলথ অফিস ও জলন্ধর ভিত্তিক এনজিও পাহালের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত সম্মেলনে এ কথা বলা হয়।
এতে বলা হয়, ভারত থেকে যাওয়া অভিবাসী নাগরিকদের মধ্যে পাঞ্জাবীদের মধ্যে এই প্রবণতা বেশি। সারা বিশ্বে ব্রিটিশ নাগরিকদের জোর করে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ নাগরিকদের অবস্থান তৃতীয় এবং হার ৭ দশমিক ৮ শতাংশ। এদের বেশির ভাগই পাঞ্জাবী। তবে পাকিস্তান ভারতের চেয়ে এগিয়ে আছে। তাদের হার ৩৮ দশমিক ৩ শতাংশ।
ব্রিটেনে এই জবরদস্তির সাথে জড়িতদের সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ব্রিটেনে এই জবরদস্তির সাথে জড়িতদের সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
এক ব্রিটিশ কর্মকর্তা বলেন, জলন্ধরে দুই ব্রিটিশ নাগরিক পরিবারকে তলব করা হয়। তারা তাদের মেয়েদের জোর করে বিয়ে দিতে যাচ্ছিল। বিয়ে বন্ধ করার পর তলব তুলে নেয়া হয়েছে।
দক্ষিণ এশীয় দেশগুলো থেকে আসা ব্রিটিশ নাগরিকত্বপ্রাপ্ত শিক্ষার্থীদের ওপর স্কুল ও কলেজে নজরদারি করা হয়। হঠাৎ কোন শিশু স্কুলে আসা বন্ধ করলে কর্তৃপক্ষকে খোঁজ নিতে বলা হয়। পাঞ্জাবী বাবা-মায়েরা এ ব্যাপারে তাদের সন্তানদের সাথে প্রতারণা করে থাকে। এর ফলে সন্তানরা মানসিক ও শারীরিক নির্যাতন ভোগ করে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।