শ্রীবরদীতে হ্যান্ডকাফ সহ আসামী পলাতক

G M Fatiul Hafiz Babu
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপর) প্রতিনিধি :


শ্রীবরদীতে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হ্যান্ডকাফ সহ পুলিশের কাছ থেকে পালিয়েছে। 

গত ২৮এপ্রিল দুপুর ১২টায় পৌর শহরের পশ্চিম বাজার ডাক বাংলার সামনে থেকে ওই আসামী পালিয়ে যায়। 
জানা যায়, মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী খামারিয়াপাড়া গ্রামের আ. জলিলের পুত্র সোহেল মিয়া (২৯) কে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আক্তার ও সঙ্গীয় ফোর্স নাসির উদ্দিন পৌর শহরের ডাক বাংলার সামনে তাকে আটক করে হ্যান্ডকাফ লাগায়। 
পরে কৌশলে সোহেল মিয়া হ্যান্ডকাফ পড়াবস'ায় পালিয়ে যায়।

 ৪ ঘন্টা পর এলাকাবাসীর সহায়তায় হ্যান্ডকাফ উদ্ধার হলেও আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে এস.আই আক্তার বলেন, হান্ডকাফ উদ্ধার করা হয়েছে, আসামীকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান