বকশীগঞ্জে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ,আহত-১০

G M Fatiul Hafiz Babu


সেবা ডেস্ক: 
জামালপুরের বকশীগঞ্জে জমিজমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা  ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । এনিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পৌর এলাকার তিতানীপাড়া গ্রামে।
জানা গেছে, তিতানীপাড়া গ্রামের জয়নাল আবেদিনের সঙ্গে একই গ্রামের হাসমত আলীর একখন্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওইদিন সকালে হাসমত আলী তার লোকজন নিয়ে জয়নাল আবেদিন ও তার ভাই দুলা মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায় ।

এক পর্যায়ে হাসমতের লোকজন জয়নাল আবেদিনের ভাই দুলা মিয়ার ঘরে আগুন ধরিয়ে দেয় এবং তাদের উপর হামলা চালায় । এনিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু বাঁধে ।রক্তক্ষয়ী সংঘর্ষে জয়নাল আবেদিন (৫০), দুলা মিয়া (৪০), মজনু মিয়া (৩৫), মামুন মিয়া (২৬), আল আমিন (৩০), আংগুরী বেগম (৫৫), গুলি বেগম (৬০) ও রফিকুল ইসলাম সহ ১০ জন আহত হয়। আহতদের বকশীগঞ্জ উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস'া নেয়া হবে। 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান