জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ
জামালপুরের বকশীগঞ্জে বিআরডিবির আওতাধীন অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের জন্য প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস'ান কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে বিতরণকৃত মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়ে কর্মপরিকল্পনা বিষয়ক সভা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিআরডিবির অফিসের উদ্যোগে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় বকশীগঞ্জ ইউএনও সুব্রত পালের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.ইউনুস আলী, উপজেলা যুব উন্নয়ন কমকর্তা সুলতান মাহমুদ,মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, মুক্তিযোদ্ধা নওশেদ আলী ।
সভায় মুক্তিযোদ্ধারা তাদের নামে ঋণের সুদ মওকুফের দাবি জানান।
উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় উপজেলার ১২০ জন মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ১৩ লক্ষ ৭৯ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। দুই বছর মেয়াদী এ কর্মসূচির ৯ লক্ষ ৯০ হাজার টাকা বকেয়া রয়েছে। বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যেই এ সভা করা হয়।
