বকশীগঞ্জে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী বহিস্কার

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীর বিপক্ষে কাজ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জে গত ৩ দিনে বিভিন্ন ইউনিয়নের ১৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

বহিস্কৃতরা হলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং সহ-সভাপতি গোলাম কিবরিয়া মুকুল, সহ-সভাপতি আবুল খায়ের আজাদ , প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান নিলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর হাসান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সহিদুর রহমান দুলাল, সদস্য গোলাম মোস্তফা, সদস্য মোক্তার হোসেন, সদস্য মজিবুর রহমান, ৮নং ওয়ার্ড সভাপতি মোখলেছুর রহমান সোনা, ৯ নং ওয়ার্ড সভাপতি তছর আলী , ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সালু।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ট ও মেরুরচর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান, একই ইউনিয়নের যুগ্ন সম্পাদক শেখ ফরিদ এবং নিলক্ষিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম খোকা।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে তাদের বহিস্কার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান