সেবা ডেস্ক:
বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির শীর্ষ তিন পদে নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের কন্ঠভোটে সভাপতি পদে জাতীয় পার্টির আহবায়ক হামিদুর রহমান, সাধারণ সম্পাদক পদে একেএম হামিদুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক পদে সাবেক যুগ্ন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম নির্বাচিত হন।
এব্যাপারে উপজেলা জাতীয় পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক একেএম হামিদুল্লাহ বলেন, আগামিতে জাতীয় পার্টিকে শক্তিশালী করার লক্ষে আমরা কাজ করবো।
এর আগে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সহধর্মিনী মরহুমা আনোয়ারা বেগম ও জাতীয় পার্টির প্রয়াত সভাপতি আবিরুজ্জামান আক্কাছ মাস্টারের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় ।
