ভোট কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে কুড়িগ্রামে মানবন্ধন অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu



ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি ঃ

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ভোট কেন্দ্র স'ানান্তরের প্রতিবাদে ও শান্তিপুর্ন নির্বাচনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে যাত্রাপুর ইউনিয়নের সহস্রাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চতুর্থ দফায় যাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকী।

 এই সময়ের মধ্যে একটি বিশেষ মহল ২নং চর যাত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি স'ানান্তর করে যাত্রাপুর সমাজ কল্যান অফিসে নেয়।

পরিবর্তিত কেন্দ্রটি একজন চেয়ারম্যান প্রার্থীর বাড়ীর উঠান সংলগ্ন হওয়ায় সুষ্ঠ ভোট গ্রহন নিয়ে শংকা প্রকাশ করছেন ভোটাররা।

 এ অবস'ায় পুর্বের কেন্দ্রে ২নং চরযাত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহনের দাবী জানান তারা।


এছাড়া অবাধ সুষ্ঠ নির্বাচনের স্বার্থে যাত্রাপুর ইউনিয়নের ১,৫,৬,৭ ও ৮ নং ভোট কেন্দ্রে স্টাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষনিক র‌্যাব ও বিজিবি মোতায়েনের দাবীও জানান তারা।
পরে জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান