সেবা ডেস্ক: সর্বনিম্ন বেতন ৮ হাজার ৭৫০ এবং সর্বোচ্চ ১৩ হাজার ৫০০ টাকা বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে নাটোর সুগার মিলস গেটে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারীরা।
বুধবার সকাল ৮টার দিকে নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজনে মিল গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মাদ হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জাতীয় মজুরি স্কেল বাস্তবায়ন করা হয়নি। তাই অবিলম্বে ২০১৫ সালের ১ জুলাই থেকে প্রস্তাবিত জাতীয় মজুরি স্কেল ঘোষণাসহ ৬দফা দাবি বাস্তবায়নে জোর দাবি জানানো হয় সমাবেশ থেকে।
এছাড়া ৬দফা দাবি বাস্তবায়ন না হলে প্রত্যেক রাষ্ট্রয়াত্ব কারখানা গেটে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।