ডা. জি. এম ক্যাপ্টেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ “পাসপোর্ট নাগরিক অধিকার, নিস্বার্থ সেবার অঙ্গীকার” এ স্লোগানে গত ২৪ থেকে ২৮ এপ্রিল কুড়িগ্রাম আঞ্চলিক কার্যালয়ে সেবা সপ্তাহ- ২০১৬ পালিত হয়েছে। বিভিন্ন উদ্যোগ গ্রহনের মধ্য দিয়ে। সরজমিনে দেখা যায় পাসপোর্ট নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তি দূর, সহজে পাসপোর্ট ফরম পূরণ ও পাসপোর্ট সংক্রান্ত সচেনতা বৃদ্ধিতে বিশেষ উদ্দ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়াও পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অবহিত করণ চলছে। কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে উপ-সহকারী পরিচালক মোঃ নাজমুল ইসলাম জানান, গত ২৮/০২/২০১৬ ইং তারিখে কুড়িগ্রামে আমি যোগদান করেছি। যোগদান করার পরে এই অফিসে আগত জন সাধারণ ও পাসপোর্ট করতে আসা আবেদনকারীদের কোন ধরনের সমস্যা হচ্ছে না। ২৪ শে এপ্রিল প্রধান মন্ত্রী আগারগাঁও সহ ০৯টি আঞ্চলিক অফিসে ফলক উন্মোচন করেছেন। একই সাথে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৬ উদ্ধোধন করেছেন। সে আলোকে আমরাও সারাদেশের সকল পাসপোর্ট অফিস ন্যায় সেবা সপ্তাহ-২০১৬ উদ্যাপন করছি । এই সেবা অব্যাহত থাকবে জনগণের দোরগোড়ায় পাসপোর্ট সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে।
বিজ্ঞাপন
