বকশীগঞ্জে অস্বাস্থ্যকর খাবার তৈরী করার অপরাধে থ্রি স্টার হোটেলকে জরিমানা

G M Fatiul Hafiz Babu

রাজ্জাক মাহমুদ / মাহমুদুল হাসানঃ জামালপুরের বকশীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ও নিম্নমানের খাদ্য তৈরি করায় উপজেলার আলোচিত থ্রি স্টার হোটেল
মালিক ও বিভিন্ন যানবাহনের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । ২৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মালিবাগ এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত পাল।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মালিবাগ মোড়ে অবসি'ত থ্রি স্টার হোটেলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস'্যকর পরিবেশে ও নিম্নমানের খাদ্য তৈরি করায় থ্রিস্টার হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ যানবাহন চলালচল করায় বিভিন্ন যানবাহন মালিককে ৬ হাজার ৭ শ টাকা জরিমানা করা হয়।
১২ টি মামলার মাধ্যমে মোট ১৬ হাজার ৭শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান