সেবা ডেস্ক: পারস্য উপসাগরে দুবাই উপকূলে কৃত্রিম দ্বীপপুঞ্জ তৈরি করা হয়েছে। দ্বীপপুঞ্জ মিলে তৈরি হচ্ছে এক ‘নতুন পৃথিবী’। পৃথিবী আকৃতির দ্বীপপুঞ্জে সব কিছু্ই হবে স্বপ্নের মতো। রাস্তা থাকবে না কোনো ঘাড়ি। কৃত্রিমভাবে বৃষ্টি নামবে। তুষার পড়বে রাস্তা জুড়ে। একটি দ্বীপের সঙ্গে আরেকটি দ্বীপ ভাসমান রাস্তা দিয়ে সংযুক্ত থাকবে।
• কৃত্রিম দ্বীপপুঞ্জ তৈরি করে গড়া হচ্ছে নতুন পৃথিবী।
• পারস্য উপসাগরের দুবাই উপকূলে দ্বীপপুঞ্জটি তৈরি হচ্ছে।
• দ্বীপপুঞ্জের আয়তন হবে ৬০ লাখ বর্গফুট।
• দ্বীপপুঞ্জে কোনো গাড়ি চলবে না।
• দ্বীপপুঞ্জে প্রধান আকর্ষণ ‘ফ্লোটিং সি হর্স’।
৬০ লাখ বর্গফুটের দ্বীপপুঞ্জের মধ্যে ‘ইউরোপের হৃদয়’ নামে একটি প্রকল্প রয়েছে। ‘ইউরোপের হৃদয়’ তৈরি হবে ছয়টি দ্বীপ নিয়ে। মেইন ইউরোপ, মোনাকো, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড এবং সেইন্ট পিটার্সবাগ নামের ছয়টি দ্বীপকে সমন্বয় করে তৈরি হচ্ছে ‘ইউরোপের হৃদয়’।
ইউরোপের হৃদয়কে সাজানো হবে বাগান, সুইমিংপুল, বালুকাময় সৈকত, বিলাসবহুল হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, বার আর শপিংমল দিয়ে। ইউরোপের হৃদয়ে ১৬ হাজার লোক বাস করার ব্যবস্থা থাকবে। ইউরোপের স্থপতিদের নকশা করা ইউরোপের হৃদয়ের মালিকানা রয়েছে হাউজিং কোম্পানি ক্লেইনডিয়েনস্ট গ্রুপের হাতে।
ইউরোপের হৃদয়ের সেইন্ট পিটার্সবাগের গঠন হবে ভালোবাসার প্রতীকের মতো। ১৩১টি ‘ফ্লোটিং সি হর্স’ দিয়ে ভালোবাসার প্রতীক আকৃতি করা হবে সেইন্ট পিটার্সবাগকে। মালদ্বীপের কাছ থেকে ধারণাটি ধার করা হয়েছে।
নতুন পৃথিবীর সবচেয়ে বিষ্ময়কর সংযোজন হলো ‘ফ্লোটিং সি হর্স’। ফ্লোটিং সি হর্স সাগরের ভাসমান বাড়ি। ভাসমান বাড়িটির তিনটি স্তর থাকবে। সাগর লেভেল, পানির নিচের লেভেল, আপার লেভেল। পানির নিচে বসবাস করা স্বপ্ন থেকে বাস্তবে রূপ দিচ্ছে ফ্লোটিং সি হর্স। বাড়িটির পানির নিচের অংশে শুয়ে সাগরতলের জীববৈচিত্র্যি দেখা যাবে।
পানির তলের অংশে বেডরুম, বাথরুম, স্বচ্ছ কাচের দেয়াল থাকবে। এই কাচের দেয়াল দিয়ে পানির নিচে মাছের আনাগোনা দেখা যাবে। সাগর লেভেলে বেডরুম, ডাইনিংরুম, কিচেন, বাথরুম, রৌদ্রস্নানের জন্য ডেক আর সাগরে উঠা-নামার জন্য মই থাকবে।
আপার লেভেলে লিভিং রুমের সঙ্গে একটি হট বাথটব, বিশ্রাম নেওয়ার স্পেস, খোলা সাওয়ার, ছোট কিচেন ও মিনি বার। সবচেয়ে বড় ফ্লোটিং সি হর্সের আয়তন হবে চার হাজার বর্গফুট। এটিতে পানির নিচের অংশে মাস্টার বেডরুম, বাথরুম, বাথটব, আয়না ও গেস্টরুম থকবে।
প্রত্যেকটি সি হর্স অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সাজানো হবে। অতিথিরা বুঝতেই পারবে না তারা একটি দ্বীপে বসবাস করছেন। তারা সাগর দেখে দেখে ক্লান্ত হলে উচ্চ গতির ইন্টারনেট ও স্যাটালাইট টিভি দেখতে পারবে। সি হর্সগুলো শীতাতপনিয়ন্ত্রিত থাকবে।
উচ্চাকাঙ্খাকী প্রকল্পটি ২০১৮ সালে শেষ হবে। প্রত্যেকটি সি হর্স তৈরি করতে ২.২ মিলিয়ন ডলার খরচ হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৬ কোটি টাকা। এ নিয়ে একটি অ্যানিমেশন ভিডিও চিত্র তৈরি করা হয়েছে।