ঢাকা-চিলমারী রুটে ভাওয়াইয়া এক্সপ্রেস চালুর দাবীতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলনে রেলপথ অবরোধের ঘোষনা

G M Fatiul Hafiz Babu
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা  প্রতিনিধি: ঢাকা থেকে কুড়িগ্রামের চিলমারী রুটে ভাওয়াইয়া এক্সপ্রেস চালুসহ ১১ দফা দাবীতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলার সকল রেল স্টেশনে একযোগে রেলপথ অবরোধ কর্মসূচী ঘোষনা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি তাজুল ইসলাম। এসময় সংগঠনের সহসভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম বিদ্যুৎ, সমন্বয়ক নাহিদ নলেজ, অর্থ সম্পাদক শামসুজ্জামান সুজাসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপসি'ত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অন্যান্য জেলায় পুরাতন ইঞ্জিন ও বগি পালটিয়ে নতুন ইঞ্জিন ও বগি দেয়া হলেও অবহেলিত কুড়িগ্রাম জেলাবাসীর ভাগ্যে তাও জুটছে না। দীর্ঘ আন্দোলনের পাশাপাশি জেলা প্রশাসকের নিকট ৫ বার চিঠি পাঠানোর পরও বিষয়টির সুরাহা হচ্ছে না। অনতিবিলম্বে দাবী মানা না হলে রেলপথ অবরোধের পাশাপাশি কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।


বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান