অটোরিকশা দেখা মাত্রই জব্দের নির্দেশ: সেতুমন্ত্রী

Seba Hot News
সেবা ডেস্ক:  রাজধানীসহ দেশের সব সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা দেখা মাত্রই জব্দ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকাল থেকে রাজধানীর মিরপুর, গাবতলী, হেমায়েতপুর ও নবীনগরে অটোরিকশা বন্ধে অভিযান চলাকালে এ নির্দেশ দেন তিনি। অভিযানে এসব এলাকা থেকে অন্তত ১৬৩টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেন মন্ত্রী।
এছাড়া অভিযানের সময় হেমায়েতপুর, নবীনগর ও আমিনবাজার সড়কের অবৈধ স্ট্যান্ডও সরিয়ে দেন মন্ত্রী।
এদিকে, মন্ত্রীর এ নির্দেশ বাস্তবায়নে ঢাকাসহ বিভিন্ন সড়কে নেমেছেন বিআরটিএ কর্মকর্তারা। মন্ত্রী নিজেও বিআরটিএর এ অভিযান দেখতে অংশ নিচ্ছেন। সেই সঙ্গে মন্ত্রী ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধেও পরিচালিত অভিযান তদারকি করছেন।
সেতুমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার কারণে সারা দেশে দুর্ঘটনা ঘটছে। সেই সঙ্গে অপচয় হচ্ছে বিদ্যুৎ। হাইকোর্টের নির্দেশনা ও সড়ক নিরাপত্তা কাউন্সিলের আপত্তি না মেনে অনুমোদিত এসব বাহন সড়কে দাপট দেখাচ্ছে। এখন থেকে আর কোনো ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন, করিমনকে সড়ক-মহাসড়কে চলতে দেয়া হবে না।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান