গোলাম মোস্তফা রাঙ্গা।।
২৮ এপ্রিল গাইবান্ধা
জেলার সুন্দরগঞ্জ উপজেলার
কাজিয়ার চর আশ্রয়ন প্রকল্পে
১০ দিন মেয়াদি আশ্রয়ন প্রকল্পভিত্তিক
ভিডিপি মৌলিক প্রশিক্ষণের
সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ
হাবিবুল আলম। কাপাসিয়া ইউনিয়নের
চেয়ারম্যান মোঃ মঞ্জু মিয়ার
সভাপতিত্বে বক্তব্য রাখেন
সুন্দরগঞ্জ উপজেলার উপজেলা
আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ
মোঃ আখতারুজ্জামান। কাজিয়ার
চর আশ্রয়ন প্রকল্পের ৩২ জন
পুরুষ ও ৩২ জন নারীকে নিয়ে প্রশিক্ষণটি ১৩ এপ্রিল
শুরু হয়। উক্ত প্রশিক্ষণে
বিভিন্ন প্রশিক্ষণ দিবসে
আত্মকর্মসংস্থানমূলক, সামাজিক
উন্নয়নমূলকসহ বিভিন্ন বিষয়ভিত্তিক
অতিথি বক্তা হিসাবে প্রশিক্ষণে প্রদান
করেন। সমাপনী অনুষ্ঠানে অন্যদের
মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা
প্রশিক্ষিকা মোসাম্মৎ শেফালী
বেগম ও গাইবান্ধা জেলা আনসার
ও ভিডিপি দপ্তরের উচ্চমান সহকারী
কাম হিসাব রক্ষক গোলাম
মোস্তফা রাঙ্গা।