সোনার দাম কমল ভরি প্রতি ১৫১৬ টাকা

Seba Hot News
সেবা ডেস্ক:  দাম বাড়ার ২৫ দিনের মাথায় দেশের বাজারে বিভিন্ন ধরনের সোনার দাম ভরিপ্রতি কমল এক হাজার ৫১৬ টাকা ৩২ পয়সা পর্যন্ত। সারাদেশে সোনার নতুন এই দর আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এছাড়া রুপার দাম কমছে ভরিতে ৫ টাকা।
আজ রবিবার বাজুস সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছর এর আগে পাঁচবার দেশের বাজারে বেড়েছিল সোনার দাম, সর্বশেষ বেড়েছিল গত ৬ মে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান