সেবা ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন। গত বৃহস্পতিবার রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন
খারিজের পর কাশিমপুর কারাগারে তার পরিবারের সঙ্গে শেষ সাক্ষাতে তিনি
এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তার পরিবারের বরাত দিয়ে আইনজীবী তাজুল ইসলাম বলেন, তিনি বলেছেন, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। কারও কাছে প্রাণভিক্ষা তিনি চাইবেন না।
এদিকে সোমবার নিজামীর রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার পর্বটিই বাকি আছে।
সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী সোমবার বিকেল ৫টা ৩ মিনিটে এ রায় বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছে দেন। এরপর বাকি কার্যক্রম শেষ করে তা কারাগারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার জেলা প্রশাসকের (ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট) কাছে পাঠানো হবে। সরকারের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিনক্ষণ চূড়ান্ত করে ফাঁসি কার্যকরের আদেশ দেবে কারা কর্তৃপক্ষকে।

এদিকে রায় কার্যকরের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ড. তুরিন আফরোজ বলেন, ফাঁসির রায় কখন কার্যকর হবে তা এখন নির্ভর করছে মতিউর রহমান নিজামীর ওপর। রিভিউ রায় প্রকাশের কপি কারাগারে যাওয়ার পর কারা কর্তৃপক্ষ নিজামীর কাছে জানতে চাইবে তিনি রাষ্ট্রপতির কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবেন কি-না? এ বিষয়ে তিনি কী বলেন তার ওপর নির্ভর করছে ফাঁসির রায় কার্যকর করার প্রক্রিয়া।
এর আগে দুপুর সোয়া তিনটার দিকে পূর্ণাঙ্গ রায়ে সই করেন রায় প্রদানকারী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। অন্য তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দুপুর সাড়ে তিনটায় প্রকাশিত হয় ২২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়।
নিজামীর করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে গত বৃহস্পতিবার এ রায় দেন সর্বোচ্চ আদালত।
রোববার রাত ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এনে কনডেম সেলে রাখা হয়েছে নিজামীকে।