ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সোমবার সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। তার এই সেঞ্চুরির সুবাদে ৬ উইকেটের বড় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ডিপিএলের তৃতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএসের) মুখোমুখি হয়েছিলেন এনামুলরা।
সিসিএসের দেওয়া ১৭৭ রানে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে এদিন দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুলের সাথে ওপেনিংয়ে নামা শামসুর রহমান ব্যক্তিগত ৫ রানে সাউফুদ্দিনের বলে কট বিহাইন্ড হন। এরপর মেহেদি হাসানও দ্রুত বিদায় নিলে এনামুলের সাথে জুটি বাঁধেন মিডলঅর্ডার ব্যাটসম্যান ফরহাদ হোসেন।
লিস্ট-এ ক্যাটাগরি ম্যাচে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিটি তুলে নেন এনামুল। ৮৬ বলে তার ১০০ রানের ইনিংসটি গাজী গ্রুপকে টেনে নেয় জয়ের দ্বারপ্রান্তে। এনামুলের ইনিংসে ছিল ৭টি ছয় ও ৪টি বাউন্ডারি।
জয়ের জন্যে ৮ রান বাকি থাকতে সাইফুদ্দিনের বলে পয়েন্টে শাওনের হাতে ক্যাচ দেন এনামুল। অন্যদিকে ফরহাদ হোসেন ৭৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। শেষ অব্দি ৯৮ বল হাতে রেখে ৪ উইকেট খুঁইয়ে গাজীর জয় নিশ্চিত করেন দুই অপরাজিত ব্যাটসম্যান পাকিস্তানের সাঈদ আনোয়ার জুনিয়র ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা অলক কাপালি।
সিসিএসের পক্ষে এদিন দুর্দান্ত বল করেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ডানহাতি পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। একটি মেডেনসহ ৭.৪ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেন তিনি।
এর আগে সকালে টস জিতে সিসিএসকে ব্যাট করার আমন্ত্রণ জানায় গাজী গ্রুপ। নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার আগেই ১৭৬ রান করে অলআউট হয় সিসিএস। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন উত্তম সরকার। এ ছাড়া সেলিম হোসেনের ব্যাট থেকে আসে ৫২ রান।
গাজীর পক্ষে ২টি করে উইকেট নেন মোহাম্মদ শরিফ ও মেহেদি হাসান।
সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন এনামুল হক।