ফিলিপাইনে সাংবাদিককে গুলি করে হত্যা

Seba Hot News
Journalistসেবা ডেস্ক: 

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার ওই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। দেশের ন্যাশনাল প্রেস ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে অ্যালেক্স বালকোবা (৫৬) নামের ওই ক্রাইম রিপোর্টার তার পরিবারের ঘড়ি মেরামতের একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেসময় তাকে গুলি করা হয়।
অ্যালেক্সকে গুলি করে হামলাকারীরা মোটর সাইকেলে করে পালিয়ে যায়। অ্যালেক্সকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, তারা ইতোমধ্যেই ওই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছেন।
দেশটিতে ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৩০ জনের বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান