সেবা ডেস্ক: পাকিস্তানের কোনও টেলিভিশন চ্যানেল ও কোনও রেডিওতে সম্প্রচার করা যাবে না কনডমের বিজ্ঞাপন। এই মর্মে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (PEMRA বা পেমরা) একটি নির্দেশিকা জারি করেছে।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, গর্ভনিরোধক ও জন্মনিয়ন্ত্রণ করার কোনও পণ্যের বিজ্ঞাপন টিভি ও রেডিওতে দেওয়া যাবে না।
পেমরা-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্ত বিজ্ঞাপন শিশুমনে কুপ্রভাব ফেলছে। সেকারণে এইসব বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও এই ধরনের বিজ্ঞাপন নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পেয়ে এই নির্দেশিকা দেওয়া হয়েছে।
পেমরা-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই নির্দেশিকা কোনও মাধ্যম অগ্রাহ্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও গত বছর পেমরা-র পক্ষ থেকে একটি কনডমের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল, ওই বিজ্ঞাপনটি ছিল অনৈতিক।