১০ কোটি ৯ লাখ সিম রেজিস্ট্রেশন হয়েছে : তারানা হালিম -

Seba Hot News
১০ কোটি ৯ লাখ সিম রেজিস্ট্রেশন হয়েছে : তারানা হালিমসেবা ডেস্ক:  গতকাল শনিবার পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম রেজিস্ট্রেশন হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ রবিবার সচিবালয়ে রবিবার বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম রেজিস্ট্রেশন কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন এ তথ্য তথ্য জানান।
বায়োমেট্রিক পদ্ধতিতে শনিবার পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম রেজিস্ট্রেশন হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ৩১ মে নিবন্ধনের শেষ দিনে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত আমার সিনিয়র সিটিজেনদের (ষাটোর্ধ্ব নাগরিকরা) অগ্রাধিকার দেব। এছাড়া নিবন্ধন সংক্রান্ত কোনও সমস্যার জন্য নাগরিকরা ১৬১০৩ নম্বরে ফোন করে জেনে নিতে পারবেন সমস্যা সমাধানে তাদের কোথায় যেতে হবে।’
তারানা হালিম বলেন, ‘একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে আগামী জুন মাসের শেষে বা জুলাই মাসের শুরুতে তা গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান