রোজায় টিসিবির পণ্য বিক্রয়ের পরিধি বাড়ানো দরকার

Seba Hot News
সেবা ডেস্ক:  রমজানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্য নিয়ে গতকাল থেকে বাজারে সক্রিয় হয়েছে টিসিবি। সারা দেশে ১৭৯টি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির ৫টি পণ্য- চিনি, মসুর ডাল, ছোলা, সয়াবিন তেল ও খেজুর সরকার নির্ধারিত দামে অর্থাৎ বাজার দরের চেয়ে ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি করার কথা। রুটিন করে প্রতি বছরই রমজানে টিসিবির মাধ্যমে ভ্রাম্যমাণ দোকানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা নেয়া হয়। এর লক্ষ্য নি¤œ আয়ের মানুষের কাছে সুলভে নিত্যব্যবহার্য খাদ্যপণ্য পৌঁছানো এবং একই সঙ্গে বাজারে ব্যবসায়ীদের অযৌক্তিকভাবে পণ্যমূল্য বাড়ানোর প্রবণতা রোধ করা। নি¤œ আয়ের কিছু মানুষ এতে উপকৃত হন, তা বলাই বাহুল্য। তবে সরকারের পূর্ণ লক্ষ্য বাস্তবায়ন ঘটাতে হলে টিসিবির পণ্য বিক্রয়ের পরিধি বাড়াতে হবে। ১৬ কোটি মানুষের দেশে ১৭৯টি ভ্রাম্যমাণ দোকান দিয়ে বাজারে প্রভাব রাখা কতটা সম্ভব তা সহজেই অনুমেয়।
আর এক সপ্তাহ বাদেই শুরু হচ্ছে রমজান। আর ইতোমধ্যে রমজান মাস সামনে রেখে বাজারে পণ্য মূল্য বৃদ্ধির অপতৎপরতা শুরু হয়ে গেছে। সাপ্তাহিক বাজার দরের পরিক্রমায় পত্রপত্রিকায় বিভিন্ন পণ্য মূল্যের ঊর্ধ্বগতির খবর প্রকাশিত হচ্ছে। ভোজ্যতেল ছাড়া এরই মধ্যে চিনি, মসুর ডাল, ছোলা ও পেঁয়াজের দাম বেড়ে গেছে। এ অবস্থায় রমজানের নয় দিন আগেই বাজারে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। ভোক্তরা কতটুকু সুফল ভোগ করবেন সেটাই দেখার বিষয়। অনৈতিক মুনাফাখোরদের তৎপরতা রোধে সরকারের এটা একটা ব্যবস্থা, তবে এই প্রস্তুতিকে যথেষ্ট বলা যায় না। গতকালের ভোরের কাগজে প্রকাশিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে টিসিবির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আসন্ন রমজানে তারা সারা দেশে ১৭৯টি স্থানে ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিপণন করবে। ঢাকায় ৩২টি, চট্টগ্রামে ১০টি, অন্য বিভাগীয় শহরে পাঁচটি করে ট্রাকে পণ্য বিক্রি হবে। বলাই বাহুল্য, ট্রাক সেলে পণ্য বিক্রির এ উদ্যোগ নিতান্তই অপ্রতুল। এর মাধ্যমে দেশের খুব অল্পসংখ্যক মানুষই উপকৃত হবেন। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে টিসিবির আমদানিকৃত সামগ্রী দেশের চাহিদার মাত্র ২ থেকে ৩ শতাংশ পূরণ হচ্ছে। দেশজুড়ে টিসিবির প্রায় ৩ হাজার ডিলার রয়েছেন। অভিযোগ রয়েছে, অধিকাংশে এসব ডিলার সরকারি বিধিবিধান পুরোপুরি মানেন না। অনেকেই জনগণের মাঝে বিক্রি না করে অবৈধ পন্থায় পণ্য সামগ্রী বিক্রি করে দেন। আবার অনেক ক্ষেত্রে পণ্য নি¤œমানের হওয়ায় ডিলাররা এসব পণ্য বিক্রি করতে আগ্রহ দেখান না। বাজার বিশ্লেষকরা মনে করেন, এসব ডিলারদের উন্নতমানের পণ্য সরবরাহ ও তাদের মাধ্যমে এগুলোর বিতরণ নিশ্চিতকরণের মাধ্যমে টিসিবি দেশের বাজার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ব্যাপারে টিসিবি এবং সরকারের খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিতে হবে।
রোজায় টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য সরবরাহ সরকারের সময়োচিত উদ্যোগ। তবে এই উদ্যোগকে ফলপ্রসূ ও কার্যকর করতে হলে প্রথমত এর পরিধি বাড়াতে হবে অর্থাৎ বিক্রয় কেন্দ্র আরো বাড়াতে হবে। দ্বিতীয়ত পর্যাপ্ত ও মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। টিসিবির কিছু পণ্যের মান নিয়ে প্রশ্ন ওঠে প্রতি বছরই, এবার তা না হলেই ভালো। এর পাশাপাশি রোজার বাজার তদারকি, সরাদেশে পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান