আত্মসমর্পণের পর কারাগারে রফিকুল

Seba Hot News
Rafiqul
সেবা ডেস্ক:
   ২০১৫ সালে হরতাল অবরোধের সময় দেশব্যাপী নাশকতার ঘটনায় দায়ের করা ৮ মামলায় ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।একই সময়ে দায়ের করা অপর ৫ মামলায় জামিন পেয়েছেন তিনি।
আদালত সূত্র জানায়, ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন বিএনপি নেতার বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা ৩ মামলায় জামিন দেন। এছাড়া অপর ৪ মামলায় জামিন নামঞ্জুর করেন তিনি। এছাড়া, মতিঝিল থানায় দায়ের করা আরেকটি মামলায়ও রফিকুলের জামিন নামঞ্জুর করেন হাকিম মারুফ হোসেন।
‌এদিকে, ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম মিরপুর থানায় দায়ের করা ২ মামলায় রফিকুল ইসলাম মিয়ার জামিন নামঞ্জুর করেন।
এছাড়া, ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম যাত্রাবাড়ি থানায় দায়ের করা এক মামলায় রফিকুল ইসলাম মিয়াকে জামিন দেন।
অপরদিকে, ঢাকা মহানগর হাকিম গোলাম নবী পল্লবী থানায় দায়ের করা এক রফিকুলকে জামিন ও অন্য এক মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান