চার কারণে পদত্যাগ করতে হল তুরস্কের প্রধানমন্ত্রী দাভুতুগ্লুকে

Seba Hot News
সেবা ডেস্ক:  প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে বিভিন্ন সিদ্ধান্তে ঐকমত্য হতে না পেরে অবশেষে পতদ্যাগ করলেন তুর্কি প্রধানমন্ত্রী আহমদ দাভুতুগ্লু। আজ বৃহস্পতিবার রাজধানী আংকারায় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এরদোগানের সাথে তার দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল নানা ইস্যুতে। শেষ পর্যন্ত চেষ্টা করেও সেসব বিষয়ে দুই নেতা একমত হতে না পারায় দলের চেয়ারপার্সন এবং প্রধানমন্ত্রীত্ব থেকে সরে দাঁড়ালেন কোমলভাষী দাভুতগ্লু।
তুরস্কের জনপ্রিয় দুই নেতার মতবিরোধের বিষয়গুলো কী ছিল জেনে নেয়া যাক।
এক. পিকেকে ইস্যু
তুরস্কের দক্ষিণাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকার স্বাধীনতাকামী উগ্র বামপন্থীদের সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সাম্প্রতিক সময়ে দেশটিকে অস্থির করে তুলেছে। ২০১৩ সাল পর্যন্ত তাদের সাথে সরকারের শান্তি চুক্তি বিদ্যমান ছিল। কিন্তু এরপর চুক্তি ভঙ্গ হলে এরদোগান তাদের ওপর রুষ্ট হন এবং ওই অঞ্চলে সামরিক অভিযান শুরু করেন। এ পর্যন্ত গত কয়েক মাসে কয়েক হাজার পিকেকে সন্ত্রাসীকে হত্যা করেছে তুর্কি বাহিনী। খুবই স্বাভাবিকভাবে এসব ঘটনায় বেশ কিছু সংখ্যক সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। এই অভিযান এখনো চলছে। অবশ্য পাল্টা জবাব হিসেবে পিকেকের সন্ত্রাসীরা তুরস্কে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটিয়েছে। যাতে অনেক সাধারণ মানুষ মারা গেছেন। আহমদ দাভুতগ্লু চেয়েছিলেন সংগঠনটির সাথে যুদ্ধে না গিয়ে আবারও শান্তি আলোচনা শুরু করতে। কিন্তু এরদোগান এর ঘোর বিরুধী। তিনি ঘোষণা দিয়েছেন এদেরকে ‘ধুলোর সাথে না মিশানো পর্যন্ত’ অভিযান চলবে।
দুই. পশ্চিমের সাথে সম্পর্ক
এরদোগান পশ্চিমাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে খুবই নেতিবাচক। তার আক্রমাণাত্মক বক্তব্য এবং অবস্থানের কারণে পশ্চিমা গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের সাথে প্রায়ই তুরস্কের সম্পর্ক খারাপ হচ্ছিল। বিশেষ করে ইউরোপিয় ইউনিয়নে অন্তর্ভূক্ত হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছিল। বর্তমানে একাধিক যুদ্ধে জড়িয়ে পড়া তুরস্কের জন্য ইইউর মেম্বারশিপ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অতীতে একবার ইইউ দেশটির মেম্বারশিপ প্রক্রিয়া স্থগিত করায় এরদোগান এখন আর তাতে মোটেও উৎসাহী নন। অন্যদিকে সফল কূটনীতিবিদ দাভুতগ্লু সেটাকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চান।
তিন. বিরুদ্ধ মতকে সুযোগ দেয়া
এরদোগান তার বিরুদ্ধ মতকে সম্পূর্ণ দমন করতে আগ্রহী। অন্যদিকে দাভুতগ্লু চাচ্ছিলেন এটা কমিয়ে আনতে। বিশেষ করে সম্প্রতি বেশ কয়েকজন সাংবাদিক এবং শিক্ষাবিদকে গ্রেফতার এবং জেলে পাঠানোর বিরুধী ছিলেন তিনি। বিরুধীদেরকে আরো সুযোগ দেয়া পক্ষপাতী সাবেক প্রধানমন্ত্রী।
চার. অর্থনৈতিক নীতি
তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়েও বিরোধ ছিল দুই নেতার মধ্যে। এরদোগান চাচ্ছিলেন পূর্ণ নিয়ন্ত্রণ নিতে। অন্যদিকে দাভুতগ্লু কিছুটা স্বায়ত্বশাসন দিয়ে কেন্দ্রীয় ব্যাংক চালানোর পক্ষে ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানো এবং বাড়ানো নিয়েও দ্বিমত ছিল।
এসময় দাভুতুগ্লু বলেন, আগামী চার বছর আরো শক্তিশালী একে পার্টি (তার নিজের দল) তুরস্ককে নেতৃত্ব দেবে। পদত্যাগের আগে তিনি তার দুই বছরের প্রধানমন্ত্রীকালীন সময়ের একটি সংক্ষিপ্ত বিবরণ দেন।
তবে এরদোগানের কোনো সমালোচনা তিনি বিদায়ী ভাষণে করেননি। বরং বলেছেন, তার সাথে আমি ‘ভাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ।’ আপনারা কখনো তার ব্যাপারে আমার কাছ থেকে নেতিবাচক কিছু শুনবেন না।
গত কয়েকদিন ধরে এরদোগান এবং দাভুতুগ্লুর মধ্যকার মতোবিরোধ প্রকাশ্যে আসে। যদিও এর আগে থেকেই তা চলছিল।
বিশ্লেষকরা মনে করেন, এরদোগানের ‘কঠোর হস্ত নীতি’র সাথে সাবেক কূটনীতিক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক দাভুতুগ্লু একমত ছিলেন না। বেশ কিছু ইস্যুতে তিনি অপেক্ষাকৃত ‘নরম’ নীতি গ্রহণে আগ্রহী ছিলেন।
 
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান