সেবা ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলে এক সময় তিনি ছিলেন নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটসম্যান। তবে ফর্মের ঘাটতিতে ছিটকে পড়েছিলেন। ২০১৩ সালের পর জাতীয় দলের জার্সি আর গায়ে চাপানো হয়ে উঠেনি তার। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলে যাচ্ছেন শাহরিয়ার নাফীস। সেই ধারাবাহিকতায় এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও (ডিপিএল) খেলছেন তিনি। শনিবার (১৪ মে) ব্যাটিং করতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরিও করেছেন এই বা-হাঁতি ওপেনার। সেই সুবাদে তার একটি দীর্ঘ আক্ষেপও ঘুঁচেছে; ৯ বছর পর লিস্ট ‘এ’ প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন নাফীস।
ডিপিএলে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলছেন শাহরিয়ার নাফীস। শনিবার আসরের ষষ্ঠ রাউন্ডের খেলায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তার দল মুখোমুখি হয়েছে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস)। ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে হয়েছে ব্রাদার্সকে। বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েসকে সঙ্গী করে ব্রাদার্সের ইনিংস ওপেন করতে নেমেছিলেন নাফীস। ইমরুল কায়েস ব্যক্তিগত ৪৯ রানে আউট হলেও নাফীসের ব্যাট থেকে এসেছে ১৩৪ রান। তার ১৪৭ বলের ইনিংসটিতে ছিল ১৪ বাউন্ডারি ও ৫টি ছক্কা।
অবশ্য এই সেঞ্চুরির স্বাদ গত ৯ মে আসরের পঞ্চম রাউন্ডের ম্যাচেই পেতে পারতেন শাহরিয়ার নাফীস। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ৮৪ রানে অপরাজিত থাকার সময়টাতেই কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। সাভারের বিকেএসপি মাঠের সেই হতাশা শনিবার মিরপুরের মাঠে দূর করে দিলেন ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান।
প্রসঙ্গত, লিস্ট ‘এ’ ক্রিকেট হলো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ওয়ানডে ম্যাচ, আন্যান্য আন্তর্জাতিক ম্যাচ, ঘরোয়া ওয়ানডে প্রিমিয়ার ক্রিকেটের আসর, প্রথম শ্রেণীর কোনো দলের বিপক্ষে সফরকারী কোনো টেস্ট দলের অফিসিয়াল ম্যাচ এবং আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ২ ও এর উপরের স্তরের ম্যাচগুলোর মিশ্রিত ক্যাটাগারি, যা আইসিসি কর্তৃক স্বীকৃত। এই ক্যাটাগরির ক্রিকেটে এটি (শনিবারের সেঞ্চুরিটি) শাহরিয়ার নাফীসের ষষ্ঠ সেঞ্চুরি। এর আগে বাংলাদেশ জাতীয় দলের আন্তর্জাতিক ওয়ানডেতে ৪টি সেঞ্চুরিসহ লিস্ট ‘এ’ ক্রিকেটে মোট ৫টি সেঞ্চুরি ছিল তার। যার সর্বশেষটি এসেছিল ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে; বারমুডার বিপক্ষে।