বকশীগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
আফজাল শরীফ ও রাজ্জাক মাহমুদ ঃ জামালপুরের বকশীগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ সোমবার অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশনের উদ্যোগে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তৃতা করেন এনআইডির পরিচালক মো. আনোয়ার হোসেন, বকশীগঞ্জ ইউএনও সুব্রত পাল, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহাব উদ্দিন, জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেসুর রহমান, বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেন ।
প্রশিক্ষণ প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার সহ মোট ৯৫৬ জন অংশ নেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান