সেবা ডেস্ক: প্রথমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়েই সানরাইজার্স হায়দারাবাদের হয়ে অসাধারণ পারফর্ম করেছেন মুস্তাফিজুর রহমান। তাঁর দল হয়েছে চ্যাম্পিয়ন। আর মুস্তাফিজ জিতে নিয়েছেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। আনন্দটা অন্যান্যদের থেকে একটু বেশিই যেন ছিল মুস্তাফিজের। আর দলের সবচেয়ে ছোট হওয়ায় তার প্রতি সকলের স্নেহও ছিলো অনেক বেশি।
ফাইনালে জয়ের পর দেখা যায়, দলের প্রত্যেকের সঙ্গে আনন্দে উল্লাসে মেতে উঠেছেন সাতক্ষীরার এই কাটার মাস্টার। নাচ-গানের মাধ্যমে সকলের মধ্যমণি হয়ে তাকে নিয়েই কিছুক্ষণ চলে উল্লাস। ট্রফি নিয়ে দলের সকলের সঙ্গে দিয়েছেন ভারত জয়ের হুঙ্কার।
ডেভিড ওয়ার্নারের খুব আদরের হওয়াতে তার সঙ্গেই বেশিরভাগ সময় ছিলেন মুস্তাফিজ। নিজের খুব কাছের আত্মীয়ের মত মুস্তাফিজকে পরম স্নেহে আগলে রেখেছিলেন, শিখেছেন বাংলা ভাষা।
অবশেষে তাই ওয়ার্নারকে সঙ্গে নিয়ে আইপিএল ট্রফি হাতে সেলফি তুলেলেন কাটার মাস্টার। আর এতে যেন সম্পর্কটিকে আরো পরিপূর্ণতা পেলো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে ওয়ার্নারের সঙ্গে তোলা ওই সেলফি পোস্ট করেছেন মুস্তাফিজ।
