সেবা ডেস্ক:
ফজলে হোসেন, মেজর মোজাফ্ফর আহমেদ, মেজর রেজাউল করিম, মেজর দোস্ত মোহাম্মদ, ক্যাপ্টেন মোহাম্মদ রফিক, ক্যাপ্টেন জামিউল হক ও ক্যাপ্টেন মোহাম্মদ ইলিয়াস।
মামলা দায়েরের প্রায় দু’বছর পর ১৯৮৩ সালের ১০ এপ্রিল এটি বিচারের জন্য নথিভুক্ত হয়। কোতয়ালী থানার এ মামলার তদন্তের দায়িত্ব পান তৎকালীন সহকারী কমিশনার আব্দুল হক। কিন্তু বছরের পর বছর গেলেও তদন্ত হয় না। আদালতে একের পর এক শুনানির তারিখ পড়তে থাকে। ১৯৯১ থেকে ’৯৬ সাল পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতায় থাকলেও মামলার কোনো অগ্রগতি হয়নি।
এর পর ’৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে এ মামলাটির পুনর্তদন্ত করার উদ্যোগ নেওয়া হয়। মামলা সিআইডিতে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে এর নথিপত্রের হদিস না পাওয়ায় মামলাটির কোনো অগ্রগতি হয়নি। থানা থেকে গায়েব হয়ে যায় মামলার নথি। পুলিশের তৎকালীন সহকারী কমিশনার আব্দুল কাদের খান ‘এ বিষয় কিছুই করার নেই’ মর্মে উপর মহলে জানিয়ে দেন। শেষ পর্যন্ত ২০০১ সালের অক্টোবরে পুলিশ চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করে। তাতে বলা হয়, ‘জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার যেহেতু সামরিক আদালতে হয়েছে তাই আর কিছু করার নেই।’
জিয়াউর রহমানের হত্যার বিচার সম্পর্কে জানতে চাইলে রবিবার দুপুর বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান দ্য রিপোর্টকে বলেন, ‘সেনা ট্রায়ালে এ হত্যাকাণ্ডের বিচার হয়েছে। তবে এটা ঠিক হত্যার রহস্য পুরোপুরি উদ্ঘাটন হয়নি। জিয়াউর রহমান দেশী-বিদেশী ষড়যন্ত্রের শিকার।’
সূত্র: দ্য রিপোর্ট