সেবা ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে এবার নতুন একটি বিভাগ চালু হয়েছে। এবার নির্বাচন করা হচ্ছে সেরা উদীয়মান খেলোয়াড়। “Emerging Player of the Season” শিরোনামে অনলাইনে ভোটের মাধ্যমে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়াটি করা কবে। অনলাইনে এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন যে কেউ।আইপিএলএ উদয়ীমান খেলোয়াড় নির্বাচনের তালিকায় রয়েছেন মোট পাঁচজন বোলার। তারা হলেন – মুস্তাফিজুর রহমান, জাসপ্রিত বুমরাহ্, কানে রিচার্ডসন, মুরুগান আশউইন, শিবিল কৌশিক।
উল্লেখ্য, মুস্তাফিজ আইপিএলে এ পর্যন্ত ১২ টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৪টি অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসপ্রিত ১৩টি ম্যাচ খেলে নিয়েছেন ১৪টি উইকেট।
তাই মুস্তাফিজকে ভোট করুন তাতে সে এগিয়ে যাবে আরও এক ধাপ। মুস্তাফিজকে উদীয়মান খেলোয়াড় নির্বাচিত করতে আপনারা ভোট দিতে পারেন।
এজন্য http://www.iplt20.com/polls ঠিকানায় প্রবেশ করে ইমার্জিং প্লেয়ারের (Emerging Player of the Season) অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে মুস্তাফিজকে ভোট দিতে পারবেন।
