বাংলাদেশ–ভারত পররাষ্ট্র সচিবের বৈঠক শেষ

Seba Hot News
সেবা ডেস্ক:  ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক এর দ্বি-পাক্ষিক বৈঠক শেষ হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়ে দুপুর সোয়া ১টার দিকে শেষ হয়। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর দুপুর আড়াইটায় এক সংবাদ সম্মেলন করবেন।
বুধবার (১১ মে) বিকেল ৪টা ২০ মিনিটে ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর দুই দিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক নয়াদিল্লি সফর করেছেন। ফিরতি হিসেবে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসেছেন।
আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান