বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে বিজয়ী মেম্বার প্রাথীর বাড়িতে হামলা করে ভাংচুর করেছে দুই পরাজিত প্রার্থী ও তার লোকজন। এসময় হামলাকারীরা তিনটি বাড়ি ও একটি দোকান ভাংচুর করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামে।
জানা গেছে, রোববার দুপুরে নীলক্ষিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাজিমারা গ্রামের নবনির্বাচিত ইউপি সদস্য সাত্তার মোল্লার বাড়িতে অতর্কিত হামলা চালায় পরাজিত প্রার্থী হামিদুর রহমান ফর্সা ও মোশারফ হোসেনের লোকজন। এসময় তারা একটি দোকান ও তিনটি বাড়ি ভাংচুর করে। পরে বিজয়ী মেম্বার ও পরাজিত প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে । সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস'লে উপসি'ত হয়ে পরিসি'তি নিয়ন্ত্রণে আনেন।
আহতরা হলেন মধ্যে মিস্টার মিয়া (৪৫), হুমায়ুন (৩৫), হাসিনা বেগম (৪৫), রশিদা বেগম (৩০),ফকির আলী (৪০), সাদা মিয়া (২৬), নাসিমা বেগম (২৫), জুলহাস মিয়া (৩৫), জিয়া (৪০), নাজির উদ্দিন (৬৫), সাজাহান মিয়া (৪০) ও মাদু মিয়া (৪৫)। এদের মধ্যে ৭ জনকে ইসলামপুর স্বাস'্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে বিজয়ী প্রার্থী সাত্তার মোল্লা জানান, প্রতিপক্ষরা আমার বিজয়কে মেনে নিতে না পেরে আমার ও আমার সমর্থকদের বাড়িঘরে হামলা করেছে।
পরাজিত প্রার্থী হামিদুর রহমান ফর্সা জানান, সাত্তার মোল্লার লোকজন উস্কানিূলক বক্তব্য দেয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, নির্বাচনোত্তর সহিংসতা রোধে পুলিশ সতর্ক রয়েছে। এ ঘটনায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস'া নেয়া হবে।