'টাকার বিনিময়ে বিছানা' আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে

Seba Hot News
'টাকার বিনিময়ে বিছানা' আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে
সেবা ডেস্ক:  তিনি চিরকালই খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন; সে যে ভাবেই হোক না কেন। প্লেবয় ম্যাগাজিনের জন্যে ন্যুড ফটোশ্যুটই হোক বা কামাসূত্রার থ্রি ডি ভার্সানে অভিনয়, তিনি কোনও কিছুতেই ডরান না। যেমন তিনি ইতস্তত করেন না কোনও 'বোল্ড স্টেটমেন্ট' মিডিয়ার সামনে করার আগে! সম্প্রতি তেমনই কিছু চাঞ্চল্যকর কথা বলেছেন শার্লিন চোপড়া।
তিনি কাউকে ডেট করছেন, না কি এখনও সিঙ্গল সেই স্টেটাস যদিও পরিষ্কার নয়, কিন্তু তাঁর মিস্টার রাইট কেমন হবেন, তা নিয়ে মুখ খুললেন শার্লিন। 'আমি যেমন আমাকে সেভাবেই যিনি মেনে নিতে পারবেন আমার কাছে তিনিই আদর্শ পার্টনার। আমি বোল্ড, রিস্ক নিতে ভালোবাসি, কোনও কিছুতেই ভয় পাই না। সমপ্রেমকে আমি যেমন সমর্থন করি তেমনই নগ্নতা নিয়ে আমার কোনও বাছবিচার নেই। নগ্নতায় কোনও পাপ তো আমি দেখি না। আমার জীবনে এমন কেউ আসবে যার মধ্যে গভীরতা থাকবে, সিম্পলিসিটি থাকবে এবং আমাকে পাল্টানো কোনও চেষ্টা করবে না।'
তবে এখানেই থেমে থাকেননি তিনি। ট্যুইটার তাঁর অত্যন্ত প্রিয়। সেখানেই তিনি বলেছেন, 'আগে বহুবার শুধু পয়সার জন্যেই আমি শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছি। সেই সব যৌন অভিজ্ঞতার মধ্যে একটিও মনে পড়ে না, যা আমি স্বইচ্ছায় করেছি! কিন্তু এ বছর লস অ্যাঞ্জেলেস থেকে ফেরার পর একটা কথা উপলবদ্ধি করেছি। ক্রমাগত চাপের কাছে নতি স্বীকার করতে থাকলে আমি নিজেকে স্বাধীন বলে দাবি করতে পারি না।' তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন টাকার বিনিময়ে তিনি আর কারও বিছানায় যাবেন না।
এবার শার্লিন বললেন সেই টুইটের ভুল ব্যাখ্যা করা হয়েছে। সম্প্রতি ভারতেরর একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন শার্লিন চোপড়া।
শার্লিন জানিয়েছেন, মডেলিংয়ের প্রথমদিকে তিনি এমন কিছু পুরুষের সঙ্গে ডেট করতেন যাঁরা তাঁর থেকে বয়সে অনেক বড়। তাঁরা শার্লিনকে খুব প্যাম্পার করতেন। অনেক দামী দামী উপহার কিনে দিতেন। বুঝতে একটু সময় লেগেছিল যে আসল শ্রদ্ধা, প্রেম, কেয়ার তাঁর জীবনে নেই। যা আছে, তা সবটাই প্রয়োজনীয়তা নির্ভর সম্পর্ক।
তিনি বুঝেছিলেন কেউ যখন তাঁকে চাইছে, তার মানে এই নয় যে সেই মানুষটি তাঁর মূল্য দেয়। টুইটে তিনি এটাই বলতে চেয়েছিলেন। কিন্তু মিডিয়া তাঁর কথাকে ভুলভাবে ব্যাখ্যা করে। সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শার্লিন চোপড়া।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান