সেবা ডেস্ক: লিবীয় উপকূলে নৌডুবির ঘটনায় ৮৪ শরণার্থী নিখোঁজ রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একথা জানিয়েছে। খবর বিবিসির।
স্যাটেলাইট ফোনে বিপদের খবর পেয়ে নৌকাটি উদ্ধার করে ইতালীয় কোস্ট গার্ড। ডুবে যাওয়া নৌকা থেকে ২৬ জনকে উদ্ধার করে ইতালি নিয়ে যাওয়া হয়েছে।
কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, মানব পাচারকারীরা ১শ` থেকে ১শ` ২০ জন বসতে পারে এমন নৌকাগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষকে বহন করে। আর একারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটে।
বৈরী আবহাওয়ার কারণে উপকূলে উদ্ধার কাজ চালানো কষ্টকর হয়ে পড়েছে বলে জানিয়েছে উপকূলরক্ষীরা।
উদ্ধার করা শরণার্থীদের সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।