মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু মঙ্গলবার

Seba Hot News
মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু মঙ্গলবারসেবা ডেস্ক: 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের এমএ, এমএসএস, এমবিএস, এমএসসি ও এম মিউজ শেষ পর্বের পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (১৭ মে)।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে। ৩১টি বিষয়ের মোট এক লাখ ৯৬ হাজার ৫৬২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের ১৩১টি কলেজের পরীক্ষা ১১৪টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে। পরীক্ষা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে।
পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান