কুড়িগ্রামে আগুন নেভাতে গিয়ে ২ জনের মৃত্যু

Seba Hot News
সেবা ডেস্ক:  কুড়িগ্রামের উলিপুরে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু হয়েছে। উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের আনন্দ বাজারে শুক্রবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

মৃতরা হলেন ওই এলাকার আব্দুল কুদ্দুস (৪৫) ও মাহফুজ মাস্টার (৪৩)।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সার ও কীটনাশকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দোকানে থাকা একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এ সময় আগুন নেভাতে আসা আব্দুল কুদ্দুস (৪৫) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন, সবুর হোসেন (৩৫) ও মাহফুজ মাস্টার (৪৩)। তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে মাহফুজ মাস্টার মারা যান।
দোকান মালিক মোয়াজ্জেম হোসেন ও সবুর হোসেনকে গুরুতর অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান