আগুনে পুড়ছে গোটা উত্তর ভারতের এক বিশাল অংশ।

Seba Hot News
সেবা ডেস্ক:  দাবানলের আগুনে পুড়ছে গোটা উত্তর ভারতের এক বিশাল অংশ। উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ হয়ে জম্মু-কাশ্মীর পর্যন্ত ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুনের ভয়াবহতা এতটাই ব্যাপক যে তা মহাকাশ থেকেও দেখা যাচ্ছে।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার জানায়, দাবানলে দাউ দাউ করে জ্বলছে উত্তরাখণ্ডের সুবিশাল বনাঞ্চলে অন্তত ২০০টি এলাকা। গোটা উত্তর ভারতের প্রায় এক হাজার ৩০০টি এলাকার বন থেকে বনান্তরে হু হু করে ছড়িয়ে পড়ছে সেই দাবানল। মহাকাশ থেকে সেই ছবি ধরা পড়েছে ইসরোর পাঠানো উপগ্রহে।
সরকারি সূত্র জানাচ্ছে, গত তিন মাসে ওই দাবানলে উত্তরাখণ্ডের তিন হাজার একরেরও বেশি বনাঞ্চল জ্বলে-পুড়েছে। দাবানল থামাতে বিমানবাহিনীর ‘এমআই-১৭ চপার’ থেকে লাগাতার পানি ঢালা হচ্ছে। তবু এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি উত্তরাখণ্ডের পাউরি, রুদ্রপ্রয়াগ, তেহরি, উত্তর কাশী, আলমোড়া, পিথোরাগড়, নৈনিতাল ও চামোলি জেলার বিস্তীর্ণ বনাঞ্চলে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান