বোমা বানাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের ৪ কর্মী নিহত

Seba Hot News
সেবা ডেস্ক:  
স্থানীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, মালদায় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে কংগ্রেস কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বোমা হামলায় ঘটনাস্থলেই নিহত হন চারজন। এদিকে এনডিটিভি জানায়, রবিবার মধ্যরাতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় চারজন নিহত হন।
নিহত ব্যক্তিরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে দেশটির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলেও সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান