সন্তানদের সামনেই স্ত্রীকে খুন

Seba Hot News
সেবা ডেস্ক:  রাজধানীর কল্যাণপুরে স্ত্রী ঝর্ণা বেগমকে (৩৫) নিজেদের দুইশিশু সন্তানের সামনে খুন করেছেন তার স্বামী মো. সাঈদ মিয়া। গতকাল বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৪টার দিকে কল্যাণপুরে নিজ বাসায় (হাউজ নং-২৫/০৯ ৩য় তলা) এ ঘটনা ঘটে।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন জানান, নিহত ঝর্ণার গলাসহ শরীরের কয়েক স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী সাঈদ মিয়া তাকে হত্যা করেছেন। তাকে আটক করা হয়েছে।  মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান