রাজশাহীতে আ’লীগ ও পুলিশের সংঘর্ষে নিহত ১

Seba Hot News
সেবা ডেস্ক: জেলার বাগমারা উপজেলায় আওয়ামী লীগের দু‘গ্রুপ ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে জাহিদুল ইসলাম বুলু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নগরীর মেট্রোপলিটন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৮ মে) রাত ৩টার দিকে মারা যান তিনি। এর আগে শনিবার (৭ মে) বিকেলে উপজেলা আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়া গ্রামে আওয়ামী লীগের দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হন জাহিদুল ইসলাম। জাহিদুল কোন্দা গ্রামের সোহরাওয়ার্দীর ছেলে।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) নিসারুল আরিফ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়া গ্রামে শনিবার বিকেলে (৭ মে) আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ ও আরেকজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আহত হন অন্তত ৩০ জন। এদের মধ্যে ৮জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৩টার দিকে জাহিদুল ইসলাম নামে আওয়ামী লীগের এক কর্মীর মৃত্যু হয়।
তিনি জানান, এ ঘটনায় রবিবার (৮ মে) বিকেলে পুলিশ বাদী হয়ে বাগমারা থানায় ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১২শ’আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় রাতে অভিযান চালিয়ে ৭জনকে গ্রেফতার করা হয়েছে। 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান