আশুলিয়ায় কবর থেকে ফের কঙ্কাল চুরি

Seba Hot News
সেবা ডেস্ক:  সাভার প্রতিনিধি : আশুলিয়ায় গকুলনগর এলাকার কেন্দ্রীয় কবরস্থান থেকে ফের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (১৫ মে) গভীর রাতে কবরস্থান থেকে ৮টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
১ বছর আগে এই কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল।
স্থানীয় বাসিন্দা হৃদয় দ্য রিপোর্টকে জানান, সোমবার (১৬ মে) সকালে স্থানীয় কয়েক জন কৃষক ওই কবরস্থানের ভেতরে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। এ সময় তারা ৮টি কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা দেখতে পেয়ে তা কবরস্থান পরিচালনা কমিটি ও স্থানীয়দের জানান।
এ ঘটনায় কবরস্থান পরিচালনা কমিটি আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি আমরা এখনও অবগত নই।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান